মোঃ হোসেন গাজীঃ চাঁদপুরের হাইমচর উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতা বৃদ্ধিতে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা, সচেতনতারসহিত মানুষের নিরাপত্তা প্রদানের লক্ষে উপজেলা প্রশাসন-সেনাবাহিনী ও পুলিশের যৌথ ট্রহল দেখা গেছে।২৮শে মার্চ শনিবার এ ট্রহল দেখা যায়।এ ব্যপারে হাইমচর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার(ভূমি) মোঃ মেজবাহ উল আলম ভূঁইয়া হিলশা নিউজ কে জানান,প্রয়োজন ছাড়া কেউ যাতে বাসার বাইরে না আসে।সরকারি নির্দেশনা অমান্য করে কেউ যেন দোকানে গণজামায়েত না করে।নির্দেশনা অনুযায়ী অন্যান্য আইটেমের দোকান বন্ধ রয়েছে কি না?সামাজিক দুরুত্ব বজায় রাখা হচ্ছে কি না?এসব বিষয়েই ট্রহলে গুরুত্বারোপ করছি। সেনাবাহিনী অফিসার ফয়সাল হিলশা নিউজ কে জানান,বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য,কাঁচা বাজার ও ফার্মেসী ছাড়া অন্য সকল দোকানপাট বন্ধ রয়েছে।তবুও জননিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আমরা ট্রহলে রয়েছি।এ দিকে এ ট্রহলে হাইমচর উপজেলায় গণজামায়েত অনেকটা রোধ হয়েছে বলে মন্তব্য সচেতনমহলের।

