আনোয়ার হোসেন মানিকঃ চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১ নং পশ্চিম হাটিলা ইউনিয়নে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এমপির নির্দেশে উপজেলা উন্নয়ন কমিটির সদস্য ও পশ্চিম হাটিলা ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হুমায়ুন কবির লিটনের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে।
করোনা ভাইরাসের হাত থেকে রক্ষায় স্থানীয় জনগণকে সুরক্ষা দিতে ১২ই এপ্রিল রবিবার সকাল থেকে ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নের সকল ওয়ার্ডে পিকআপে ছড়ে মেজর অব. রফিকুল ইসলাম এমপি’র পক্ষ থেকে তিব্বত বল সাবান ১৪৪ পিছ ও উপজেলা উন্নয়ন কমিটির সদস্য ও ইউনিয়নের আহবায়ক হুমায়ুন কবির লিটনের পক্ষ থেকে তিন হাজার পিছ লাইফবয় সাবান, এক হাজার পিছ মাস্ক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সদস্য আমিনুল ইসলাম বাবলু, ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার, উপজেলা যুবলীগের সাবেক সদস্য কবির হোসেন মুন্সী, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম খন্দকার, আওয়ামী লীগ নেতা শাহজালাল মজুমদার, মহসিন মোল্লা, আ. বারী, কবির হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহফুজুর রহমান সবুজ, ছাত্রনেতা ইয়াছিন বকাউল ও রবিন প্রমুখ

