অমরেশ দত্ত জয়ঃ হাত-মুখ ভালোমতো সাবান দিয়ে ধুয়ে থানায় প্রবেশের অনুরোধ জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ নাসিম উদ্দিন।তাই তিনি থানার সামনে ৫টি বেসিন বসানোর ব্যবস্থা করেছেন।যেখানে নিয়মিত পানি ও জিবানুনাশক সাবান রাখা থাকবে।এ প্রসঙ্গে ওসি নাসিম জানান,থানায় প্রতিনিয়ত হাজারেরও বেশি দর্শনার্থী তাদের নানা প্রয়োজনে আসা-যাওয়া করে। এ ভাইরাসটি ছোঁয়াচে হওয়ায় এটি প্রতিরোধে চিকিৎসকদের সিদ্ধান্তে ও পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান স্যারের নির্দেশে এখানে হাত ও মুখ পরিষ্কারের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। মূলত আমরা এটির মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছি।আমাদের ধারণা এ ভাইরাস মোকাবেলায় আমাদের এ উদ্যোগ সফল হবে।২২ শে মার্চ রবিবার সন্ধ্যায় চাঁদপুর সদর মডেল থানা প্রাঙ্গণে এই বেসিন বসানো হয়।এ সময় চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত)মোহাম্মদ হারুন-অর-রশিদ, ইন্সপেক্টর(ইন্টেলিজেন্স এন্ড কমিউনিটি পুলিশিং)মোরশেদ আলম,চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল,সদর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম মিয়াজী সহ সদর মডেল থানায় কর্মরত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

