
রিয়ন দেঃ আজ ১১ জুন শনিবার রাত ৮ টায় চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বৎসর পূর্তি উপলক্ষ্যে প্লাটিনাম উৎসবের প্রাথমিক আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শহরের গণি স্কুলের দক্ষিণে কলেজের প্রাক্তন ছাত্র বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বিনয় ভূষণ মজুমদার চেম্বারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে ‘হিলশা নিউজ‘-কে বীর মুক্তিযোদ্ধা অ্যাড. বিনয় ভূষণ মজুমদার বলেছেন, আমাদের সবার প্রাণের বিদ্যাপীঠ হচ্ছে চাঁদপুর সরকারি কলেজ। আর এই কলেজটির ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা প্লাটিনাম উৎসব আয়োজন করতে চাই। সেজন্যই কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের উপদেশ ও অনুরোধের প্রেক্ষিতে সিদ্ধান্তের আজ প্রাথমিক আলোচনা সভা আহ্বান করেছি। সকলকে যথাসময়ে উপস্থিত হয়ে সভায় অংশ নিতে আমন্ত্রণ রইলো।
