
অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুরে সমাজসেবা অধিদফতরাধীন ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় শহরের ১০জন ভিক্ষুককে সাবলম্বী করতে জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ তাদের হাতে নানা উপকরণ সামগ্রী তুলে দিয়েছেন। নানা যাচাই শেষে নির্বাচিত এই ১০ ভিক্ষুককে মোট ২ লক্ষ ৯০ হাজার টাকার উপকরণ সামগ্রী দেওয়া হয়।
১৪ই ডিসেম্বর মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এই উপকরণ সামগ্রী তুলে দেয়া হয়।
এ বিষয়ে চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার ‘হিলশা নিউজ‘-কে বলেন, এসব সামগ্রীর মধ্যে ওজন মাপার মেশিন, কসমেটিক্স, মনোহারী মালামাল, কাপড়, থ্রি পিচ, সালোয়ার কামিজ, শাড়ি, মটর চালিত ভ্যান, মুদি মালামাল, গাভী ও নগদ অর্থসহনানা উপকরণ ছিলো।
তিনি ‘হিলশা নিউজ‘-কে আরও বলেন, সুবিধাভোগীগণ হচ্ছেন উত্তর শ্রীরামদীর মো: লোকমান হোসেন, যমুনা রোডের নুরজাহান খাতুন,বানেজা বেগম, তাহেরুন্নেছা, জামিলা খাতুন, পশ্চিম শ্রীরামদীর আলমগীর ছৈয়াল, ৩নং কয়লাঘাটের আমেনা বেগম, দক্ষিণ আশিকাটির মনোয়ারা বেগম, খলিশাডুলীর মঠখোলার লুৎফা বেগম, লক্ষীপুর শ্রীরামপুরের নাজমা বেগম।
এই উপকরণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুছ, জেলা সমবায় কর্মকর্তা মুজিব উর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমদ খান, শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, চাঁদপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দসহ জেলা স্টিয়ারিং কমিটির সদস্যবৃন্দ।
