
হিলশা নিউজঃ বহুল প্রচারিত দৈনিক মাতৃভূমির খবর পত্রিকায় ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন তরুন সাংবাদিক এফ.এ.মানিক। পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ রেজাউল করিম এর স্বাক্ষরিত একটি পত্র জানানো হয়, চলতি বছরের ৩০ ই নভেম্বর থেকে এফ.এ.মানিক কে প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়া হয়।
২০১৯ সাল ধরে জনপ্রিয় জাতীয় অনলাইন পোর্টাল বাংলাদেশ নিউজ টাইমে কাজ করছেন এ সাংবাদিক। বর্তমানে অনলাইন নিউজ পোর্টাল অপূর্ব নিউজ,বাংলার সময় সংবাদে ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবেও কাজ করছেন তিনি। এবং সুনামধন্য প্রতিষ্টান মানিক ডিজিটাল সাউন্ড এন্ড রেকোডিং স্টুডিও এর প্রতিষ্ঠাতা পরিচালক।
দৈনিক মাতৃভূমির খবর পত্রিকায় প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় ফরিদগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এ দিকে দৈনিক মাতৃভূমির খবর ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি এফ.এ.মানিক জানান, সততা ও দক্ষতার সাথে দীর্ঘদিন ধরে সুনামের সহিত কাজ করছি। আগামীতেও যেন সুনামের সহিত কাজ করতে পারি, সেটাই প্রত্যাশা করি।
