রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
চাঁদপুর প্রতিনিধি:
মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরে গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) চাঁদপুর সদর উপজেলার বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদে নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ কার্যক্রমের মাধ্যমে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সবাইকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়।
মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং সুস্থ-সুন্দর সমাজ বিনির্মাণে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
মাদক প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা এবং সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের এ ধরনের উদ্যোগ জনসচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
আপনার মন্তব্য প্রদান করুন...