মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কচুয়ায় মাদকবিরোধী গণসচেতনতামূলক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত ৫ নং উপাদী উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান হিরণের উঠান বৈঠক অনুষ্ঠিত ফরিদগঞ্জ রূপসা বাজারের ময়লার ভারে হাঁপিয়ে উঠছে খাল। বাবুরহাট বাজারে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ, সরকারি জায়গা ও সড়ক দখলমুক্ত করতে জেলা পরিষদের প্রশাসনের পরিদর্শন লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পলাতক আরও একজন এটি এসআই শাহাদাত হোসেনের নেতৃত্বে বাবুরহাট চত্বর হকারমুক্ত, যানজট নিরসনে ট্রাফিক বিভাগের অভিযান দীর্ঘ ১৪ বছর পর ইতালি প্রবাসী আলহাজ্ব শাহজাহান প্রধানিয়ার স্বদেশ প্রত্যাবর্তন, আনন্দ-উৎসবে মুখর নিজ গ্রাম। কচুয়ায় ২০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার কচুয়ায় ১০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার চাঁদপুর জজকোর্ট প্রাঙ্গণে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস

কচুয়ায় মাদকবিরোধী গণসচেতনতামূলক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

হিলশা নিউজ ডেস্ক / ৭৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

মোঃ আরিফুর রহমান সাগর।

চাঁদপুরের কচুয়া উপজেলার আশরাফপুর কুমারবাড়ি এলাকায় মাদকবিরোধী গণসচেতনতামূলক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর ২০২৬) আশরাফপুর বাইতুস সালাম জামে মসজিদ কমিটির উদ্যোগে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের সহযোগিতায় এ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মাসুদ এলাহী সুবাস।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক জনাব মোঃ মিজানুর রহমান। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আজিজুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশরাফপুর বাইতুস সালাম জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আল-আমিন হোসেন।

আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহ কুফল, সামাজিক অবক্ষয়, যুবসমাজের ওপর এর ক্ষতিকর প্রভাব এবং মাদক নির্মূলে পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদক থেকে দূরে থাকতে এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভা শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে মাদকের কুফল ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের গণসচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

হিলশা নিউজ।

আপনার মন্তব্য প্রদান করুন...