বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মতলব দক্ষিণে প্রেমের সম্পর্কের জেরে তরুণীকে নিয়ে আসার অভিযোগ, এলাকাবাসীর হাতে আটক তরুণ-তরুণী বাবুরহাট বাজারে সড়ক নির্মাণকাজ শুরু, পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণের জোর দাবি এলাকাবাসীর ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসের ভবন জরাজীর্ণ, ঝুঁকি নিয়ে চলছে দাপ্তরিক কার্যক্রম কচুয়ায় মাদকবিরোধী গণসচেতনতামূলক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত ৫ নং উপাদী উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান হিরণের উঠান বৈঠক অনুষ্ঠিত ফরিদগঞ্জ রূপসা বাজারের ময়লার ভারে হাঁপিয়ে উঠছে খাল। বাবুরহাট বাজারে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ, সরকারি জায়গা ও সড়ক দখলমুক্ত করতে জেলা পরিষদের প্রশাসনের পরিদর্শন লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পলাতক আরও একজন এটি এসআই শাহাদাত হোসেনের নেতৃত্বে বাবুরহাট চত্বর হকারমুক্ত, যানজট নিরসনে ট্রাফিক বিভাগের অভিযান দীর্ঘ ১৪ বছর পর ইতালি প্রবাসী আলহাজ্ব শাহজাহান প্রধানিয়ার স্বদেশ প্রত্যাবর্তন, আনন্দ-উৎসবে মুখর নিজ গ্রাম।

বাবুরহাট বাজারে সড়ক নির্মাণকাজ শুরু, পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণের জোর দাবি এলাকাবাসীর

হিলশা নিউজ ডেস্ক / ৬০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

মোঃ আরিফুর রহমান সাগর।

মতলব রোড ও কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দুই পাশে দ্রুত ড্রেন নির্মাণের দাবি জানিয়ে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের হস্তক্ষেপ কামনা

চাঁদপুরের বাবুরহাট বাজার এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক ও পেন্নাই-মতলব সড়কের সংযোগস্থল থেকে সড়ক নির্মাণকাজ শুরু করেছে সড়ক বিভাগ। তবে সড়ক নির্মাণকাজ শুরু হলেও পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় নতুন করে দুর্ভোগের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।

স্থানীয়দের অভিযোগ, বাবুরহাট বাজারের পেন্নাই-মতলব সড়ক এবং কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আশপাশের মার্কেট ও বসতবাড়ির পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেন নেই। ফলে বৃষ্টির পানি ও দৈনন্দিন ব্যবহারের পানি সহজে নিষ্কাশন হতে পারে না। এতে বাজারের ব্যবসায়ী, পথচারী ও এলাকাবাসীকে ভোগান্তিতে পড়তে হয়।

বিশেষ করে ১৪ নম্বর ওয়ার্ডের আশিকাটি এলাকাসহ আশপাশের বাসিন্দারা পেন্নাই-মতলব সড়কের পূর্ব ও পশ্চিম—উভয় পাশে জরুরি ভিত্তিতে ড্রেন নির্মাণের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, শুধু সড়ক নির্মাণ করলেই হবে না, সড়কের দুই পাশে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। অন্যথায় বৃষ্টির পানি ও মার্কেটের পানি জমে সড়ক ও আশপাশের পরিবেশের ক্ষতি হতে পারে।

এ বিষয়ে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, চলমান সড়ক নির্মাণকাজের সঙ্গে সমন্বয় করে পেন্নাই-মতলব সড়কের দুই পাশে দ্রুত ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হোক।

এলাকাবাসীর প্রত্যাশা, জনদুর্ভোগ লাঘব এবং বাজারের ব্যবসা-বাণিজ্য ও বসতবাড়ির পানি নিষ্কাশনের সুবিধার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

আপনার মন্তব্য প্রদান করুন...