সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদপুরে ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৪ মাসের কারাদণ্ড মতলব দক্ষিণে ১০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার ফরিদগঞ্জে রূপা আমন ধানে আশানুরূপ ফলন, বোরোর বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকরা মতলব দক্ষিণে প্রেমের সম্পর্কের জেরে তরুণীকে নিয়ে আসার অভিযোগ, এলাকাবাসীর হাতে আটক তরুণ-তরুণী বাবুরহাট বাজারে সড়ক নির্মাণকাজ শুরু, পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণের জোর দাবি এলাকাবাসীর ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসের ভবন জরাজীর্ণ, ঝুঁকি নিয়ে চলছে দাপ্তরিক কার্যক্রম কচুয়ায় মাদকবিরোধী গণসচেতনতামূলক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত ৫ নং উপাদী উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান হিরণের উঠান বৈঠক অনুষ্ঠিত ফরিদগঞ্জ রূপসা বাজারের ময়লার ভারে হাঁপিয়ে উঠছে খাল। বাবুরহাট বাজারে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ, সরকারি জায়গা ও সড়ক দখলমুক্ত করতে জেলা পরিষদের প্রশাসনের পরিদর্শন

ফুলতলায় ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, দুজনের ৩ মাসের কারাদণ্ড

হিলশা নিউজ ডেস্ক / ১৬৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

ফুলতলা (খুলনা) প্রতিনিধি:
খুলনার ফুলতলায় পৃথক অভিযানে ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে দুইজনকে সামারি ট্রায়ালের মাধ্যমে ৩ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে ফুলতলা থানার এসআই (নিঃ) মো. মাসুদ মোল্লা সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বরণপাড়া গ্রামের বকুলতলা আক্তার ফরাজীর সবজির দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালান। এ সময় মো. রাজু শেখ (৪২) নামে এক ব্যক্তিকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তিনি বরণপাড়া গ্রামের মো. আবুল কাশেমের ছেলে।

এ ঘটনায় রাজু শেখের বিরুদ্ধে ফুলতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

একই দিন পৃথক আরেক অভিযানে ফুলতলা বাজার এলাকা থেকে রোমান (২৫) ও তৌসিফ এলাহি (৩২) নামে আরও দুজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফুলতলা থানার এসআই (নিঃ) মো. শফিউজ্জামান ও এসআই (নিঃ) মো. মুজিবুর রহমান।

গ্রেপ্তার রোমানের কাছ থেকে ৪ পিস এবং তৌসিফ এলাহির কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার রোমান ও তৌসিফ এলাহিকে সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হলে আদালত তাদের প্রত্যেককে ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ফুলতলা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...