বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
আজ উদ্বোধনের দিনেই ব্যতিক্রমী এক বার্তা নিয়ে রাস্তায় নামলেন ‘পিংক বাসে’র নারীচালক। মেহেদি রাঙা হাতে লিখলেন ‘BRTC’, এরপর গাড়ির স্টিয়ারিং হাতে নিয়ে ছুটলেন সড়কে।
নারীর ক্ষমতায়ন ও কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণের প্রতীক হয়ে ‘পিংক বাসে’র নারীচালকের এই দৃশ্য উদ্বোধনী দিনে পথচারী ও যাত্রীদের মাঝে সৃষ্টি করেছে আগ্রহ ও প্রশংসা।
নারীরা যে এখন শুধু যাত্রী নন, দক্ষ চালক হিসেবেও সড়কে নিজেদের সক্ষমতার পরিচয় দিচ্ছেন—উদ্বোধনের দিনেই যেন তারই দৃষ্টান্ত রাখলেন তিনি।
আপনার মন্তব্য প্রদান করুন...