শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
মোঃ আরিফুর রহমান সাগর।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের পুরান গ্রামের প্রধানিয়া বাড়িতে দীর্ঘ ১৪ বছর পর স্বদেশে ফিরেছেন ইতালি প্রবাসী আলহাজ্ব শাহজাহান প্রধানিয়া ও তাঁর সহধর্মিণী ফাতেমা বেগম। তাঁদের আগমনকে কেন্দ্র করে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রিয়জনদের কাছে ফিরে আসায় আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে দেখা যায় আনন্দ, উচ্ছ্বাস ও আবেগের বহিঃপ্রকাশ।
এই আনন্দঘন মুহূর্তে বিশেষ ভূমিকা পালন করেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব মোঃ সাইফুল ইসলাম। তিনি তাঁর ফুফাতো বোন ও বোনের স্বামী আলহাজ্ব শাহজাহান প্রধানিয়া এবং ফাতেমা বেগমকে বরণ করে নিতে এগিয়ে আসেন। তাঁদের নিজ বাড়িতে পৌঁছে দেওয়া এবং স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার আয়োজনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব দক্ষিণ পৌরসভার সাবেক দুইবারের মেয়র এনামুল হক বাদল। তিনি প্রবাসী দম্পতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের স্বদেশ প্রত্যাবর্তনের আনন্দে শামিল হন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা তাঁতী দলের সহ-সভাপতি, ৫ নম্বর উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী ইলিয়াস মিজি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
মতলব পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মহসিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের সিদ্দিকী, মতলব পৌর যুবদলের আহ্বায়ক ও মতলব বাজার বণিক সমিতির সভাপতি মজিবুর রহমান সরকার, ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহিন ভূঁইয়া, বিএনপি নেতা ও মতলব পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাইনুদ্দিন পরাজি এবং নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সাইফুল ইসলাম বলেন, “আজকের এই আয়োজন কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয়। আমার ফুফাতো বোন ও তাঁর স্বামী দীর্ঘ ১৪ বছর পর ইতালি থেকে বাংলাদেশে, নিজ গ্রামে এসেছেন। তাঁদের এই আনন্দঘন মুহূর্তকে স্মরণীয় করে রাখতে আমরা সামাজিক ব্যক্তিত্ব, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা একত্রিত হয়েছি। উপস্থিত মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।”
দীর্ঘ ১৪ বছর পর প্রিয়জনদের কাছে ফিরে আসার এই ঘটনা পরিবার ও এলাকাবাসীর কাছে হয়ে উঠেছে আনন্দ, আবেগ ও ভালোবাসার এক বিশেষ উপলক্ষ।
প্রবাসজীবনের দীর্ঘ দূরত্ব পেরিয়ে জন্মভূমিতে ফিরে আসা এবং স্বজনদের সঙ্গে মিলিত হওয়ার এই মুহূর্তে হিলশা নিউজ ডটকমের পক্ষ থেকে আলহাজ্ব শাহজাহান প্রধানিয়া ও তাঁর সহধর্মিণী ফাতেমা বেগমকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনার মন্তব্য প্রদান করুন...