শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. এনামুল্লা (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) কচুয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের করইশ পূর্বপাড়া এলাকায় আলী আহম্মেদ কারী সাহেবের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের তথ্য অনুযায়ী, অভিযানের সময় এনামুল্লার বসতঘরের উত্তর-পশ্চিম পাশের কক্ষ থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার পরিহিত লুঙ্গির সামনের ডান কোচরে লুকানো একটি জিপারযুক্ত পলিপ্যাকেট থেকে কমলা রঙের মিথাইল অ্যামফিটামিনযুক্ত ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ২ গ্রাম।
গ্রেপ্তার মো. এনামুল্লা কচুয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের করইশ পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম ইমাম হোসেন এবং মাতার নাম রোকেয়া বেগম।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে বাদী হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপপরিদর্শক মো. সোহেল রানা।
মাদকের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা প্রতিরোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।
আপনার মন্তব্য প্রদান করুন...