বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জের দিকনির্দেশনায় এবং কুমিল্লার পুলিশ সুপারের তত্ত্বাবধানে কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
গত ১৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় একযোগে মাদকবিরোধী ৪৫টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে পরিচালিত এসব অভিযানে ৬৬৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একইসঙ্গে জেলার বিভিন্ন স্থান থেকে সর্বমোট ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কুমিল্লা জেলা পুলিশ জানায়, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তোলার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টাই যথেষ্ট নয়। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা,
আপনার মন্তব্য প্রদান করুন...