মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার গোয়াইনঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান, যুবকের কারাদণ্ড মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার মাদকবিরোধী থিম সং, ডকুমেন্টারি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, নগদ টাকা ও মোবাইল জব্দ চাঁদপুরে ২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ২ মাসের কারাদণ্ড মুন্সিগঞ্জে নতুনগাঁও ৬০ পিস ই’য়া’বা’স’হ’গ্রেপ্তার ১ চাঁদপুর লঞ্চঘাটে যাত্রী হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ রোগী সেজে চাঁদপুর চক্ষু হাসপাতালে স্বর্ণের চেইন চুরি! জনতার হাতে নারী আটক মতলব দক্ষিণে মিনি ড্রেজারে মাটি কাটার অভিযোগ

গোয়াইনঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান, যুবকের কারাদণ্ড

মোঃ আরিফুর রহমান সাগর / ৩৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে গাঁজা সেবনের অপরাধে রমজান আলী (২৫) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট ২০২৬) রাত ১০টার দিকে গোয়াইনঘাট উপজেলার রাধানগর বাজারসংলগ্ন এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে গাঁজা সেবনের অপরাধে বাউরবাগ হাওর গ্রামের রমজান আলী (২৫)-কে দোষী সাব্যস্ত করেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...