মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৪ জুয়েলারি দোকানের ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে পালানো ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৩ পূবালী ব্যাংকের উদ্যোগে ঢাকায় তিন দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন মতলবে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে চালকের মৃত্যু কচুয়ায় ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক মতলব বাজার বণিক সমিতির নির্বাচনে প্রচার সম্পাদক পদে মনোনয়ন জমা দিলেন সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির ফরিদগঞ্জে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩ শাহরাস্তিতে শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক আটক চাঁদপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে পিকআপের সঙ্গে সিএনজির সংঘর্ষ, আহত চাঁদপুরে ৩ গ্রাম গাঁজাসহ যুবক আটক, এক মাসের কারাদণ্ড

চাঁদপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা

হিলশা নিউজ ডেস্ক / ৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

মোঃ আরিফুর রহমান সাগর।

মাদকবিরোধী গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উদ্যোগে চাঁদপুর সদর উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ গণসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রশিক্ষণার্থীদের মাঝে মাদকের ভয়াবহ কুফল, মাদকের কারণে সৃষ্ট সামাজিক ও পারিবারিক ক্ষতি এবং মাদকাসক্তি প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা ও সম্মিলিত সামাজিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।

আলোচনা সভায় প্রশিক্ষণার্থীদের মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি মাদক থেকে দূরে থাকার এবং অন্যদেরও মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে মাদকের কুফল ও ক্ষতিকর দিক সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...