বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শিশুটি যেন হাসিমুখে ঘুমিয়ে আছে! দুই মাসের নাবিহানের বিদায়ে শোকাহত পরিবার চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্ট পরিচালনা ফরিদগঞ্জে আগুনে পুড়ে ছাই নতুন ঘর, দুই সন্তানকে নিয়ে দিশেহারা পপি বেগম মতলব দক্ষিণে বিদ্যালয়ে চার দিন ধরে লাইট-ফ্যান চালু, বিদ্যুৎ অপচয় ও অগ্নিকাণ্ডের ঝুঁকির অভিযোগ কচুয়ায় শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন হাজীগঞ্জে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন চাঁদপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোশাররফ হোসেন। চাঁদপুরে ডিএনসির অভিযানে এক লিটার ফেয়ারডিলসহ একজন গ্রেপ্তার চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান, চার প্রতিষ্ঠানে ৩৩ হাজার টাকা জরিমানা চাঁদপুর পাসপোর্ট অফিসে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের বিশেষ অভিযান

চাঁদপুরে ডিএনসির অভিযানে এক লিটার ফেয়ারডিলসহ একজন গ্রেপ্তার

হিলশা নিউজ ডেস্ক / ৬১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর:

চাঁদপুর সদর উপজেলার তালতলা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এক লিটার ভারতীয় তৈরি ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. সাইফুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) চাঁদপুর সদর থানাধীন তালতলার পাটোয়ারী বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে তালতলা এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলামের নিজ দখলীয় দক্ষিণমুখী একতলা বসতবাড়ির পূর্ব পাশে অবস্থিত দুই কক্ষের একটি ইউনিট থেকে একটি সিনথেটিক শপিং ব্যাগে রাখা পত্রিকার কাগজে মোড়ানো ভারতীয় তৈরি ফেয়ারডিল (FAIRDYL) নামের ১০ বোতল তরল পদার্থ জব্দ করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে সর্বমোট এক হাজার মিলিলিটার বা এক লিটার তরল পদার্থ ছিল।

জব্দ করা তরল পদার্থে কোডিন ফসফেট ও ক্লোরফেনিরামিনের মিশ্রণ রয়েছে বলে অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপপরিদর্শক মো. সোহেল রানার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৪(খ) অনুযায়ী চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

হিলশা নিউজ ডটকম

আপনার মন্তব্য প্রদান করুন...