বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শিশুটি যেন হাসিমুখে ঘুমিয়ে আছে! দুই মাসের নাবিহানের বিদায়ে শোকাহত পরিবার চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্ট পরিচালনা ফরিদগঞ্জে আগুনে পুড়ে ছাই নতুন ঘর, দুই সন্তানকে নিয়ে দিশেহারা পপি বেগম মতলব দক্ষিণে বিদ্যালয়ে চার দিন ধরে লাইট-ফ্যান চালু, বিদ্যুৎ অপচয় ও অগ্নিকাণ্ডের ঝুঁকির অভিযোগ কচুয়ায় শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন হাজীগঞ্জে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন চাঁদপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোশাররফ হোসেন। চাঁদপুরে ডিএনসির অভিযানে এক লিটার ফেয়ারডিলসহ একজন গ্রেপ্তার চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান, চার প্রতিষ্ঠানে ৩৩ হাজার টাকা জরিমানা চাঁদপুর পাসপোর্ট অফিসে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের বিশেষ অভিযান

মতলব দক্ষিণে বিদ্যালয়ে চার দিন ধরে লাইট-ফ্যান চালু, বিদ্যুৎ অপচয় ও অগ্নিকাণ্ডের ঝুঁকির অভিযোগ

হিলশা নিউজ ডেস্ক / ৫০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূজার ছুটির পরও লাইট ও ফ্যান চালু রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে একদিকে যেমন সরকারি বিদ্যুতের অপচয় হচ্ছে, অন্যদিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তিতার ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূজার ছুটি শুরু হওয়ার পর থেকে শ্রেণিকক্ষের দরজা-জানালা বন্ধ থাকলেও ভেতরে লাইট ও ফ্যান চালু রয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত টানা চার দিন ধরে এভাবে বিদ্যুৎ অপচয় হচ্ছে বলে দাবি করেছেন স্থানীয়রা।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের অভিযোগ, সরকারি প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে এমন অসচেতনতা কোনোভাবেই কাম্য নয়। বিদ্যালয় ত্যাগ করার সময় লাইট-ফ্যান বন্ধ করা এবং বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করা সংশ্লিষ্টদের দায়িত্বের মধ্যে পড়ে। অথচ এ ক্ষেত্রে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ উঠেছে।

স্থানীয় সচেতন মহল বলছেন, দীর্ঘ সময় ধরে অপ্রয়োজনে বৈদ্যুতিক সরঞ্জাম চালু থাকলে সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি বৈদ্যুতিক নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়। তাই বিষয়টি দ্রুত খতিয়ে দেখা প্রয়োজন।

এ অবস্থায় বিদ্যালয়ের লাইট-ফ্যান বন্ধ করে বিদ্যুতের অপচয় রোধ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

তবে এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

হিলশা নিউজ ডটকম

আপনার মন্তব্য প্রদান করুন...