শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে।
২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের একটি অভিযানিক দল সদর উপজেলার খলিশাডুলি গ্রামে অভিযান পরিচালনা করে।
এ সময় খলিশাডুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাঠ থেকে মো. ইমরান প্রধানীয়া (২৮), মো. রাকিব হোসেন (২৮), জহিরুল ইসলাম স্বাধীন (২৯) ও মো. জিহাদ হোসেন (২৬)-কে আটক করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
আপনার মন্তব্য প্রদান করুন...