রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে চাঁদপুর সদর উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল চাঁদপুরের বাবুরহাটে সদর মডেল থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি চাঁদপুরের বাবুরহাটে সদর মডেল থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি চাঁদপুরে মাদকবিরোধী গণসচেতনতামূলক কার্যক্রম ফরিদগঞ্জ উপজেলা ভূমি অফিসের নাজিরের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ বাকিলা রেল ক্রসিংয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্ট লক্ষ্মীপুরে ডিএনসির অভিযানে ৩ মাদকসেবী আটক হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ২১ সদস্যের নবনির্বাচিত কমিটি স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চাঁদপুরে পুলিশের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চাঁদপুরে মাদকবিরোধী গণসচেতনতামূলক কার্যক্রম

হিলশা নিউজ ডেস্ক / ৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

চাঁদপুর প্রতিনিধি:
মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে আলোচনা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উদ্যোগে চাঁদপুর সদর উপজেলার ওয়াপদা গেট এলাকার গাজী হায়দার আলী জামে মসজিদে এ গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

জুমার নামাজের সময় উপস্থিত মুসল্লিদের উদ্দেশে মাদকবিরোধী আলোচনা করা হয়। এ সময় মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারের পাশাপাশি সামাজিকভাবে সচেতন হওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

পরে জুমার নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের গণসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...