মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
চাঁদপুর প্রতিনিধি:
মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চাঁদপুরে মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) চাঁদপুর সদর উপজেলার ওয়্যারলেস এলাকায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রশিক্ষণার্থীদের মাঝে মাদকের ভয়াবহ কুফল, এর কারণে সৃষ্ট সামাজিক ও পারিবারিক ক্ষতি এবং মাদকমুক্ত সমাজ গঠনে গণসচেতনতার গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পরিবার ও সমাজের ওপরও পড়ে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সর্বস্তরের মানুষের সচেতন ও ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন।
আলোচনা সভা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে মাদকের কুফল ও ক্ষতিকর দিক তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...