বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি: গাইবান্ধায় তিন চোরসহ ওষুধ ব্যবসায়ী গ্রেপ্তার মতলব দক্ষিণে ২৫ বছরের জমি বিরোধ, বসতবাড়িতে হামলা ও গাছ কাটার অভিযোগ। চাঁদপুরে ৪০ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার চাঁদপুরে জব্দকৃত ৩০ কেজি ৭৫ গ্রাম গাঁজা, ৬১০৪ পিস ইয়াবা ও ১১,৭৯০ মিটার কারেন্ট জাল ধ্বংস। পড়ানোর ফাঁকে শিক্ষার্থীর নষ্ট ক্যালকুলেটর মেরামত করে দিলেন শিক্ষক চাঁদপুরে বিএসটিআই ও জেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট চাঁদপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে র‌্যালি আল-আমীন একাডেমির গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভ ও মানববন্ধন দর্শনায় মশাল মিছিল: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার মহেশপুরে পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ ২ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

চাঁদপুরে ৪০ পিস ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

হিলশা নিউজ ডেস্ক / ৬৬ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) চাঁদপুর সদর উপজেলার খলিশাডুলি গ্রামে খলিশাডুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ইমরান প্রধানীয়া (২৮), মো. রাকিব হোসেন (২৮), জহিরুল ইসলাম স্বাধীন (২৯) এবং মো. জিহাদ হোসেন (২৬)। তারা চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে একটি স্বচ্ছ জিপারযুক্ত পলিপ্যাকে থাকা কমলা রঙের মিথাইল অ্যামফিটামিনযুক্ত ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার মোট ওজন ৪ গ্রাম।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) ও ৪১ ধারায় চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপপরিদর্শক মো. সোহেল রানা।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...