মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
চাঁদপুর প্রতিনিধি।।
চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ গুনরাজদী এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫ গ্রাম গাঁজাসহ মো. সাকিব খান (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর ও চাঁদপুর জেলা প্রশাসনের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযান পরিচালনাকালে চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ গুনরাজদী এলাকার গাছতলা ব্রিজের পশ্চিম পাশে মেসার্স মদিনা স্টোর নামীয় দোকানের সামনে থেকে সাকিব খানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে কাগজে মোড়ানো ৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তার সাকিব খান চাঁদপুর সদর উপজেলার গুচ্ছগ্রাম (ঘোড়ামারা আশ্রয়ণ প্রকল্প) এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার বাবুল খান ও ফরিদা বেগমের ছেলে।
পরে বিজ্ঞ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। আদালত তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপ-পরিদর্শক মো. সোহেল রানা।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...