সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
চাঁদপুর সদর প্রতিনিধি:
চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়নের ১, ২, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে খাদ্য অধিদপ্তরের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র পরিবারের মাঝে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) আজাদ এন্টারপ্রাইজের মাধ্যমে এ চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচির আওতায় মোট ৪৫৯ জন অতিদরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমে ডিলার মোঃ হুমায়ুন কবির এবং প্রশাসনিক কর্মকর্তা মোঃ মানিক উপস্থিত ছিলেন।
সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নিম্নআয়ের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা জানান।
স্থানীয় সুবিধাভোগীরা নির্ধারিত মূল্যে চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান।
আপনার মন্তব্য প্রদান করুন...