মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দাউদকান্দিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ট্যুরের বাস খাদে, আহত ৫-৬ চাঁদপুরে ৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, এক মাসের কারাদণ্ড জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ দীর্ঘ ২৫ বছর পর ১১ শতাংশ জমি নিয়ে বিরোধ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা গোপনে তালাকের ঘোষণাপত্র, দুই সন্তান নিয়ে অনিশ্চয়তায় মরিয়ম ফরিদগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও গণসচেতনতামূলক আলোচনা সভা মতলব পৌরসভায় ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বাবার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মেয়ে শাহরাস্তিতে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মতলব উত্তরে বেপরোয়া গতির ট্রলির ধাক্কায় তিন বছরের শিশুর মৃত্যু মতলব দক্ষিণে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদকসহ গ্রেপ্তার ৬

জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ

মোঃ আরিফুর রহমান সাগর / ৪১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

মোঃ আরিফুর রহমান সাগর।

জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার আয়োজনে মাদক, জুয়া, কিশোরগ্যাং ও অপরাধ প্রতিরোধকল্পে জনসচেতনামূলক ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে। এ উপলক্ষে সোমবার (৭ সেপ্টম্বর২০২৬) বিকেল ৩টায় চাঁদপুর শহরে আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের প্রধান ক্যাম্পাস মিলনায়তনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

একাডেমীর উপাধ্যক্ষ মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার ওসি তদন্ত মোঃ ইউসুফ আলী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা মোঃ সাইফুল্লাহ।

সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহমান গাজীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর মোঃ মাসুদ আলম, নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক শওকত করিম, সদস্য আরিফুর রহমান সাগর ও বোরহান সাইফ, একাডেমীর সিনিয়র শিক্ষক খান মোঃ নিয়াজ মোর্শেদ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন একাডেমীর ছাত্র কাজী আল মাহিন। ইসলামী সংগীত পরিবেশন করেন আদিব রিজওয়ান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশে মাদক ও কিশোরগ্যাং অপরাধ প্রবণতা প্রতিরোধে পুলিশের বা প্রশাসনের দমন করা একা সম্ভব নয়। সাংবাদিক সংস্থার মতো অন্যরাও এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় মাদক এবং অপরাধ প্রবণতা দূর করা সম্ভব। তিনি আরো বলেন, চাঁদপুরের ঐতিহ্যবাহী একটি বিদ্যাপীঠ আল আমিন একাডেমি।

একাডেমিতে ছাত্র বেশি। মাদক, জুয়া ও কিশোরগ্যাং প্রতিরোধে নতুন প্রজন্মের এই দেশ গড়ার অগ্রণী ভূমিকা রাখতে পারবে। আর সেটি শুরু হোক চাঁদপুর আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ থেকেই। আমার বিশ্বাস এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মন্তব্য প্রদান করুন...