মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মতলব দক্ষিণে পুলিশের বিশেষ অভিযানে ২৫ মামলার আসামি গ্রেপ্তার জৈনপুর ও মতলব এক্সপ্রেসের বিরুদ্ধে অটোচালক-মালিকদের সংবাদ সম্মেলন মতলব দক্ষিণে হাফিজিয়া মাদ্রাসার অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ সাধারণ সম্পাদককে অব্যাহতি দিয়ে যুব সমাজের দায়িত্ব গ্রহণ। চাঁদপুর সদরে খাদ্যবান্ধব কর্মসূচিতে ৪৫৯ অতিদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ যানজট নিরসনে প্রশংসিত চাঁদপুর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর প্রবীর কুমার দাশ মাদক-সন্ত্রাসমুক্ত, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়তে চাই: সফিকুল ইসলাম মতলব উত্তরে ৬১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শাহরাস্তিতে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

জৈনপুর ও মতলব এক্সপ্রেসের বিরুদ্ধে অটোচালক-মালিকদের সংবাদ সম্মেলন

হিলশা নিউজ ডেস্ক / ৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

তিন দফা দাবি, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

মতলব দক্ষিণ প্রতিনিধি:
মতলব দক্ষিণ উপজেলার পেন্নাই সড়কে জৈনপুর পরিবহন, জৈনপুর এক্সপ্রেস ও মতলব এক্সপ্রেসের কারণে অটোচালক ও মালিকদের বিভিন্ন সমস্যার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে মতলব অটো ড্রাইভার-মালিক কল্যাণ সমিতি।

গত ১২ সেপ্টেম্বর পানির ট্যাংকি মোড় এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শরীফ উল্লাহ পাটোয়ারীর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন মতলব অটো ড্রাইভার-মালিক কল্যাণ সমিতির সভাপতি মাওলানা আনসার আহমেদ বাগিচাপুর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ভিপি জাহাঙ্গীর আলম এবং সহ-সভাপতি শাহজালাল হোসেন।

এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সুধী সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অটোচালক ও মালিকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে সংগঠনের নেতৃবৃন্দ তিন দফা দাবি উপস্থাপন করেন। একই সঙ্গে দাবিগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।

নেতৃবৃন্দ বলেন, নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরবর্তী সময়ে সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...