শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দাউদকান্দিতে মাইক্রোবাসের এয়ার সিলিন্ডার থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার চাঁদপুরে মাদকবিরোধী গণসচেতনতামূলক কার্যক্রম মাদক ছাড়া না হলে বাবুরহাট ছাড়ো মাদক বিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ চাঁদপুরে ২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড পশ্চিম দিঘলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ফরিদগঞ্জে মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা হাজীগঞ্জে ইয়াবা সেবনের অপরাধে যুবকের এক মাসের কারাদণ্ড শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান, যুবকের ৬ মাসের কারাদণ্ড চাঁদপুর পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় আক্তার হোসেন মাঝির নাম কল্যাণপুরে খাদ্যবান্ধব কর্মসূচিতে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি উদ্বোধন

দাউদকান্দিতে মাইক্রোবাসের এয়ার সিলিন্ডার থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার

হিলশা নিউজ ডেস্ক / ২৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

দাউদকান্দি প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের অভিযানে একটি মাইক্রোবাসের এয়ার সিলিন্ডারের ভেতর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় মাইক্রোবাসটি তল্লাশি করে এর গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯ প্যাকেট গাঁজা এবং সাইড বক্স থেকে ২ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার মোট ওজন ১১ কেজি।

পুলিশের ধারণা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক পরিবহনের উদ্দেশ্যে গাঁজাগুলো মাইক্রোবাসের সিলিন্ডার ও সাইড বক্সে লুকিয়ে রাখা হয়েছিল।

এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

বিস্তারিত তথ্য ও অভিযানের সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় পাওয়া গেলে পরবর্তীতে তা সংযুক্ত করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...