মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক।।
শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৫৪তম ব্যাচের কমিউনিটি মেডিসিন বিভাগের ব্যাচ ট্যুরের একটি বাস দাউদকান্দিতে দুর্ঘটনার শিকার হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় বাসে থাকা সবাই জীবিত আছেন। তবে এ ঘটনায় অন্তত ৫ থেকে ৬ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাসে থাকা সবাই জীবিত রয়েছেন। আহতদের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...