বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
মোঃ আরিফুর রহমান সাগর
চাঁদপুরে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে দ্বিতীয় দফায় আর্থিক সহায়তা হিসেবে ৫০টি পরিবারের হাতে ১০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় এবং সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের ব্যবস্থাপনায় এসব চেক বিতরণ করা হয়।
এ সময় আয়োজকরা জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
চেক বিতরণ অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য প্রদান করুন...