বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদপুরে পাঁচ ছাগল জবাই করে চুরির চেষ্টা, একজন আটক চাঁদপুরে ৪ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড সখিপুরে ধর্ষণের অভিযোগ, যুবককে বিয়ের দাবিতে তরুণীর অনশন নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ১২০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেফতার চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তি হাইমচরে বিদ্যালয় মাঠে মাটি ভরাটের কাজ উদ্বোধন চাঁদপুর শহরে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ পরিবারের ৪ সদস্য ১০ দিন ধরে নিখোঁজ নারী অপহরণের চেষ্টায় ভুয়া সিআইডির ৭ সদস্য আটক, উদ্ধার খেলনা পিস্তল ও মাইক্রোবাস উত্তর দিঘলদী-ডাকঘর সড়কের কাটা গাছ জব্দ করল উপজেলা প্রশাসন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে খত্‌মে নবুওয়াত জামে মসজিদে দোয়া মাহফিল

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ১২০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেফতার

হিলশা নিউজ ডেস্ক / ২০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ২৬ জুলাই রাতে বদলগাছী থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি সদস্যরা জানতে পারেন, বদলগাছী থানাধীন হলুদ বিহার গ্রামের সুমন হোসেনের বাড়িতে মাদক বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছেন। পরে রাত ১০টার দিকে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানকালে উপস্থিত লোকজনের সামনে সুমন হোসেনের দেহ তল্লাশি করে তার পরনের প্যান্টের পকেট থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার দুই সহযোগী গোলাম মোস্তফা ও আবুল কাশেমকেও গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— হলুদ বিহার গ্রামের ময়েন উদ্দিনের ছেলে সুমন হোসেন (৩৬), কোলার পালশা গ্রামের মৃত আহমেদ আলীর ছেলে গোলাম মোস্তফা (২৮) এবং খামার আক্কেলপুর গ্রামের মৃত শাজাহানের ছেলে আবুল কাশেম (৪৬)।

এ ঘটনায় গ্রেফতার তিনজনের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...