মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৩ পলাতক আসামি কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার সোনারগাঁও কাজী ফজলুল হক উইমেন্স কলেজে এসএসসি-২০২৬ কৃতী ছাত্রী সংবর্ধনা নওগাঁয় ডিবির ভোররাতের মাদকবিরোধী অভিযান, ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ হাইমচরে ১৫ মামলার আসামি ‘কানা জসিম’ ৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার কচুয়ায় এডভোকেট হেলাল গ্রেপ্তার রায়পুরে ৩৫ লাখ টাকার স্বর্ণালংকার চুরি, দুই কিশোর গ্রেপ্তার নীলফামারীতে প্রয়াত বিএনপি নেতার পরিবারের হাতে ৫০ হাজার টাকার চেক বেগমগঞ্জে আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৮ স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৩ পলাতক আসামি

হিলশা নিউজ ডেস্ক / ৩১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত ও একাধিক ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ডাটা বিশ্লেষণ করে গত ৩০ আগস্ট ২০২৬ তারিখে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে পোরশা থানা পুলিশের একটি চৌকস দল। অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা তিন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

অভিযানকালে শেরেবাংলা থানা এলাকার শেরেবাংলা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে সরকারি কোয়ার্টার এবং মোহাম্মদপুর থানাধীন বসিলা বস্তিতে ভাড়া বাসায় অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—

১. মোঃ বিশু শেখ (৪৭), পিতা—মৃত জমির উদ্দীন শেখ, সাং—গোপীনাথপুর, থানা—পোরশা, জেলা—নওগাঁ। তার বিরুদ্ধে একটি জিআর মামলায় সাজাসহ মোট তিনটি ওয়ারেন্ট রয়েছে।

২. মোছাঃ নাজিরা খাতুন (৪০), স্বামী—মোঃ বিশু শেখ, সাং—গোপীনাথপুর, থানা—পোরশা, জেলা—নওগাঁ। তার বিরুদ্ধে তিনটি ওয়ারেন্ট রয়েছে।

৩. মোঃ আঃ হামিদ (৫০), পিতা—মৃত জিদার রহমান, সাং—বড়গ্রাম, থানা—পোরশা, জেলা—নওগাঁ। তার বিরুদ্ধে সাজাসহ মোট চারটি ওয়ারেন্ট এবং একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার এড়াতে আসামিরা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...