মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পুলিশ সুপার মাসুদ আলমের সার্বিক দিকনির্দেশনায় মতলব দক্ষিণে পুলিশের বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেপ্তার দাউদকান্দিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ট্যুরের বাস খাদে, আহত ৫-৬ চাঁদপুরে ৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, এক মাসের কারাদণ্ড জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ দীর্ঘ ২৫ বছর পর ১১ শতাংশ জমি নিয়ে বিরোধ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা গোপনে তালাকের ঘোষণাপত্র, দুই সন্তান নিয়ে অনিশ্চয়তায় মরিয়ম ফরিদগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও গণসচেতনতামূলক আলোচনা সভা মতলব পৌরসভায় ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বাবার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মেয়ে শাহরাস্তিতে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

পুলিশ সুপার মাসুদ আলমের সার্বিক দিকনির্দেশনায়

হিলশা নিউজ ডেস্ক / ১৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

চট্টগ্রামে আন্ডারগ্রাউন্ড শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ৭ সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি:

পুলিশ সুপার মাসুদ আলমের সার্বিক দিকনির্দেশনায় চট্টগ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে আন্ডারগ্রাউন্ড শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ৭ সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র ও সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অভিযানের মাধ্যমে চট্টগ্রাম এলাকায় অপরাধী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...