সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজার এলাকায় দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪ পুরুষ ও ৪ নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী বাজারের মিয়ামী আবাসিক হোটেল ও স্কাইভিউ আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল।
এ সময় হোটেল দুটিতে অবস্থানরত ৪ পুরুষ ও ৪ নারীকে আটক করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের বিষয়টি উঠে এসেছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, আবাসিক হোটেলগুলোতে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আপনার মন্তব্য প্রদান করুন...