মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পুলিশ সুপার মাসুদ আলমের সার্বিক দিকনির্দেশনায় মতলব দক্ষিণে পুলিশের বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেপ্তার দাউদকান্দিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ট্যুরের বাস খাদে, আহত ৫-৬ চাঁদপুরে ৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, এক মাসের কারাদণ্ড জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ দীর্ঘ ২৫ বছর পর ১১ শতাংশ জমি নিয়ে বিরোধ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা গোপনে তালাকের ঘোষণাপত্র, দুই সন্তান নিয়ে অনিশ্চয়তায় মরিয়ম ফরিদগঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও গণসচেতনতামূলক আলোচনা সভা মতলব পৌরসভায় ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বাবার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মেয়ে শাহরাস্তিতে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

মতলব দক্ষিণে পুলিশের বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেপ্তার

হিলশা নিউজ ডেস্ক / ১৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

মাদকসহ দুই মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত তিনজন আটক

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব দক্ষিণে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদক কারবারি ও বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত তিনজনসহ মোট পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) মতলব দক্ষিণ থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম ঘোষিত মাদকবিরোধী অভিযানে ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিকের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, ৭ সেপ্টেম্বর রাত ১০টা ১০ মিনিটে এসআই (নিরস্ত্র) শুভজিৎ পাল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দক্ষিণ নওগাঁও এলাকার হাজী মার্কেটের শাহাজালাল মোল্লার কাঠের ফার্নিচারের দোকানের সামনে পাকা সড়কে অভিযান

পরিচালনা করেন। এ সময় মো. জামাল হোসেন বকাউল (৪৫) নামে এক ব্যক্তিকে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তিনি দক্ষিণ নওগাঁও (বকাউল বাড়ি), ৩ নম্বর ওয়ার্ড, ৫ নম্বর উপাদী উত্তর ইউনিয়নের বাসিন্দা।

এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১৯(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। মামলাটির এফআইআর নম্বর-১০, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

অপর এক অভিযানে এসআই (নিরস্ত্র) সুজিত চন্দ্র দে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ৮ সেপ্টেম্বর রাত ২টা ৩০ মিনিটে চিরায়ু গ্রামের পাটোয়ারী বাড়ির পারিবারিক কবরস্থানের সামনে

সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় মো. ওমর ফারুক তালুকদার (৪৬)-কে ১০টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তিনি চিরায়ু (তালুকদার বাড়ি), ২ নম্বর ওয়ার্ড, ৪ নম্বর নারায়ণপুর ইউনিয়নের বাসিন্দা।

এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। মামলাটির এফআইআর নম্বর-১১, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ওমর ফারুক তালুকদারের বিরুদ্ধে আরও ছয়টি মামলা রয়েছে। তাকেও আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে, একই দিন পৃথক অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানামূলে আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এএসআই (নিরস্ত্র) একেএম মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পৈলপাড়া এলাকায় অভিযান চালিয়ে জিআর-৪৯/২৬ মামলায় মো. ইমরান নুর (৩২) এবং জিআর-১৪১/২৫ মামলায় মহসিন সৈয়াল (২৬)-কে গ্রেপ্তার করেন।

অন্যদিকে, এসআই (নিরস্ত্র) মোবারক হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সিআর-১১৩/২৬ মামলায় মো. শাহাদত শাহ (২৯)-কে গ্রেপ্তার করেন।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার হওয়া পাঁচ আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...