শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মতলব দক্ষিণে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক হাজীগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড কচুয়ায় ৮৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চান্দ্রা বাজারে মাছের ঘেরে গ্যাস সৃষ্টিতে বিপুল মাছের মৃত্যু ক্ষতির পরিমাণ ৭০ থেকে ৮০ লাখ টাকা, মাছ নিয়ে গেছে স্থানীয়রা মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডলসহ ব্যক্তি আটক পুলিশ সুপার মাসুদ আলমের সার্বিক দিকনির্দেশনায় মতলব দক্ষিণে পুলিশের বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেপ্তার দাউদকান্দিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ট্যুরের বাস খাদে, আহত ৫-৬ চাঁদপুরে ৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, এক মাসের কারাদণ্ড জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ

মতলব দক্ষিণে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

হিলশা নিউজ ডেস্ক / ৭০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়নে ১২ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মোবারক সরদার (প্রায় ৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি শিশুটির আপন চাচা বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, সম্প্রতি মোবারক সরদার শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত মোবারক সরদার তার দোকানের মালামাল দ্রুত সরিয়ে নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযুক্তের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে তারা ঘটনাটিকে দুঃখজনক বলে দাবি করেন।

শিশুটির বাবার সঙ্গে কথা হলে তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...