রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চাঁদপুরে মাদক মামলায় যুবকের ৩ মাসের কারাদণ্ড মতলব দক্ষিণে ১৪ বছর ধরে দ্বীনি শিক্ষার আলো ছড়াচ্ছে দারুল কোরআন হাফিজিয়া নূরানী মাদ্রাসা চাঁদপুরে ৬০ হাজার টাকায় শিশুকে হস্তান্তরের অভিযোগ অশিক্ষিত মাকে প্রলোভন দেখিয়ে স্ট্যাম্পে টিপসই নেওয়ার দাবি, সন্তানের কাছে যেতে পারছেন না মা ঘাতক বাসের চাপায় অটোরিকশার নারী যাত্রী নিহত, আশঙ্কাজনক ৩ বাকিলা রেলক্রসিংয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্ট হাজীগঞ্জে মাদকবিরোধী গণসচেতনতামূলক কার্যক্রম মতলব দক্ষিণে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক হাজীগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড কচুয়ায় ৮৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চান্দ্রা বাজারে মাছের ঘেরে গ্যাস সৃষ্টিতে বিপুল মাছের মৃত্যু ক্ষতির পরিমাণ ৭০ থেকে ৮০ লাখ টাকা, মাছ নিয়ে গেছে স্থানীয়রা

মতলব দক্ষিণে ১৪ বছর ধরে দ্বীনি শিক্ষার আলো ছড়াচ্ছে দারুল কোরআন হাফিজিয়া নূরানী মাদ্রাসা

হিলশা নিউজ ডেস্ক / ৩৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

মোঃ আরিফুর রহমান সাগর।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্য বহরী এলাকায় দীর্ঘ ১৪ বছর ধরে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে মধ্য বহরী দারুল কোরআন হাফিজিয়া নূরানী মাদ্রাসা ও এতিমখানা।

প্রতিষ্ঠার পর থেকে মাদ্রাসাটিতে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের কোরআন শিক্ষা ও হিফজ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। বর্তমানে এ মাদ্রাসায় আবাসিক ও অনাবাসিক মিলিয়ে মোট ৭২ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। এর মধ্যে ১৬ জন এতিম ও অসহায় শিক্ষার্থী রয়েছে।
মাদ্রাসাটিতে বর্তমানে তিনজন শিক্ষক শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষা দিয়ে যাচ্ছেন। মাদ্রাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন হাফেজ মাওলানা ফয়সাল আহমেদ।

এছাড়া শিক্ষক হিসেবে রয়েছেন মাওলানা ওমর ফারুক ও হাফেজ রাকিব।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, প্রতিবছরের মতো এ বছরও এই প্রতিষ্ঠান থেকে দুইজন শিক্ষার্থী পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে বিদায় নিয়েছে। প্রতি বছর এ মাদ্রাসা থেকে দুই থেকে তিনজন করে শিক্ষার্থী হাফেজ হয়ে বের হচ্ছে। পরবর্তীতে তারা বিভিন্ন স্থানে দ্বীনি শিক্ষা ও ইসলামের সেবায় নিজেদের নিয়োজিত করছেন।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি এতিম, অসহায় ও সাধারণ পরিবারের সন্তানদের কোরআন শিক্ষা দেওয়ার পাশাপাশি তাদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, এতিম ও অসহায় শিক্ষার্থীদের শিক্ষা ও থাকা-খাওয়ার ব্যবস্থা পরিচালনায় সমাজের বিত্তবান ও ধর্মপ্রাণ মানুষের সহযোগিতা প্রয়োজন। আগ্রহী ব্যক্তিরা মাদ্রাসার জন্য আর্থিক সহায়তা প্রদান করতে পারেন।

মাদ্রাসা কর্তৃপক্ষের বিকাশ নম্বর: ০১৬২৭০০৬৫৭

আপনার মন্তব্য প্রদান করুন...