বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাজীগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড কচুয়ায় ৮৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চান্দ্রা বাজারে মাছের ঘেরে গ্যাস সৃষ্টিতে বিপুল মাছের মৃত্যু ক্ষতির পরিমাণ ৭০ থেকে ৮০ লাখ টাকা, মাছ নিয়ে গেছে স্থানীয়রা মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডলসহ ব্যক্তি আটক পুলিশ সুপার মাসুদ আলমের সার্বিক দিকনির্দেশনায় মতলব দক্ষিণে পুলিশের বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেপ্তার দাউদকান্দিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ট্যুরের বাস খাদে, আহত ৫-৬ চাঁদপুরে ৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, এক মাসের কারাদণ্ড জাতীয় সাংবাদিক সংস্থার মাদক বিরোধী ক্যাম্পেইনে প্রশাসনসহ আল-আমিন একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণ দীর্ঘ ২৫ বছর পর ১১ শতাংশ জমি নিয়ে বিরোধ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মিরপুরে ৭ হাজার ৫০০ ট্যাপেন্টাডলসহ ব্যক্তি আটক

হিলশা নিউজ ডেস্ক / ৪২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার মিরপুরে মাদকবিরোধী অভিযানে আব্দুস সালাম নামে এক ব্যক্তিকে ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে উপজেলার বুরাপাড়া গ্রামে আব্দুস সালামের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে মোট ৭ হাজার ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটক আব্দুস সালামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...