শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জোরারগঞ্জে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩ মন্ত্রিসভায় যোগ হলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পদে অধ্যাপক মুহাম্মদ বেদারুল আলম ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ে অভিজ্ঞতা বিনিময় সভা চাঁদপুরের কোড়ালিয়ায় গাঁজা ব্যবসায়ী শাকিলের বাসায় অভিযান, টয়লেট থেকে মাদক উদ্ধার সিএমপির পাঁচলাইশ থানার অভিযানে ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেপ্তার ৬ মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার ফতুল্লায় ১৭ কেজি গাঁজাসহ নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁদপুর পৌরসভার সামনে অটোবাইক চালকদের সড়ক অবরোধ, হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

হিলশা নিউজ ডেস্ক / ৫১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানাধীন কাজীরপাগলা এলাকায় অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ রাজেদা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কাজীরপাগলা এলাকার অভয় তালুকদার ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে রাজেদা বেগমকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...