সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যানজট নিরসনে প্রশংসিত চাঁদপুর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর প্রবীর কুমার দাশ মাদক-সন্ত্রাসমুক্ত, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়তে চাই: সফিকুল ইসলাম মতলব উত্তরে ৬১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শাহরাস্তিতে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত পুলিশ সুপারের নির্দেশনায় মান্দায় পুলিশের অভিযান, গ্রেফতার ৮ চাঁদপুরে মাদক মামলায় যুবকের ৩ মাসের কারাদণ্ড মতলব দক্ষিণে ১৪ বছর ধরে দ্বীনি শিক্ষার আলো ছড়াচ্ছে দারুল কোরআন হাফিজিয়া নূরানী মাদ্রাসা চাঁদপুরে ৬০ হাজার টাকায় শিশুকে হস্তান্তরের অভিযোগ অশিক্ষিত মাকে প্রলোভন দেখিয়ে স্ট্যাম্পে টিপসই নেওয়ার দাবি, সন্তানের কাছে যেতে পারছেন না মা ঘাতক বাসের চাপায় অটোরিকশার নারী যাত্রী নিহত, আশঙ্কাজনক ৩ বাকিলা রেলক্রসিংয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্ট

যানজট নিরসনে প্রশংসিত চাঁদপুর ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর প্রবীর কুমার দাশ

হিলশা নিউজ ডেস্ক / ৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার।। চাঁদপুর শহরের যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন চাঁদপুর ট্রাফিক বিভাগের (এডমিন) ইন্সপেক্টর প্রবীর কুমার দাশ

২০২৫ সালের ডিসেম্বর মাসে চাঁদপুরে যোগদান করার পর থেকে তিনি বর্তমানে চাঁদপুর সদরে দায়িত্ব পালন করছেন। একজন চৌকস, মানবিক ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনে ইতোমধ্যে তিনি সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছেন।

পুলিশ সুপারের নির্দেশনায় চাঁদপুর শহরকে যানজটমুক্ত রাখতে নিজস্ব টিমকে সঙ্গে নিয়ে নিয়মিতভাবে মাঠে কাজ করছেন ইন্সপেক্টর প্রবীর কুমার দাশ। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ব্যস্ততম পয়েন্টগুলোতে যানজট নিয়ন্ত্রণ, ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে তার নেতৃত্বে চলছে নানা কার্যক্রম।

তার কঠোর পরিশ্রম ও দায়িত্বশীল ভূমিকার ফলে চাঁদপুর শহরের যানজট পরিস্থিতিতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে বলে মনে করছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

সচেতন মহলের প্রত্যাশা, চাঁদপুর শহরকে আরও শৃঙ্খলাপূর্ণ ও যানজটমুক্ত রাখতে ইন্সপেক্টর প্রবীর কুমার দাশের নেতৃত্বে চলমান কার্যক্রমের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...