শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফরিদগঞ্জ উপজেলা ভূমি অফিসের নাজিরের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ বাকিলা রেল ক্রসিংয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্ট লক্ষ্মীপুরে ডিএনসির অভিযানে ৩ মাদকসেবী আটক হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ২১ সদস্যের নবনির্বাচিত কমিটি স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চাঁদপুরে পুলিশের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ফুলতলায় ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, দুজনের ৩ মাসের কারাদণ্ড মতলবে বৈদ্যুতিক গোলযোগে ভয়াবহ আগুন, পুড়ল ৫ পরিবারের ঘর; আহত ২ হাজীগঞ্জে ২০ পিস ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেপ্তার ৪ জুয়েলারি দোকানের ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে পালানো ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৩

লক্ষ্মীপুরে ডিএনসির অভিযানে ৩ মাদকসেবী আটক

হিলশা নিউজ ডেস্ক / ৫৫ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) লক্ষ্মীপুর সদর থানাধীন পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, লক্ষ্মীপুরের পরিদর্শক আতাউর রহমানের দিকনির্দেশনায় উপ-পরিদর্শক আদনান আরিফ রিফাতের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

আটক ব্যক্তিরা হলেন—লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর মজুপুর এলাকার সেলিমের ছেলে হৃদয় (১৯), পূর্ব চররুহিতা এলাকার মৃত নূর নবীর ছেলে রিয়াদ হোসেন সোহান (২১) এবং রাজীবপুর এলাকার মঞ্জুর হোসেনের ছেলে রাহাত হোসেন বাবু (২০)।

অভিযানে তাদের কাছ থেকে মোট ১৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

পরে আটক ব্যক্তিদের ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের সামনে হাজির করা হলে তিনি তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...