বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

শিবচরে জঙ্গলের ভেতর থেকে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি। / ৩১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

মাদারীপুরের শিবচরে জঙ্গলের ভেতর থেকে অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার মাদবরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাখরেরকান্দি গ্রামের দারুসসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন জঙ্গলের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, জঙ্গলের ভেতর এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশের ধারণা, নিহত কিশোরীর বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...