শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জে মাদকবিরোধী গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর।
শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময় হাজীগঞ্জ উপজেলার বাকিলা আল আমিন জিলানী জামে মসজিদে এ গণসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে মাদকের ভয়াবহ কুফল ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়। মাদক থেকে দূরে থাকার পাশাপাশি মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
পরে জুমার নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের গণসচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।
আপনার মন্তব্য প্রদান করুন...