বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর:
মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার লক্ষ্যে চাঁদপুরে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) চাঁদপুর সদর উপজেলার হরিনা ফেরিঘাট ও বহরিয়া বাজার এলাকায় এ অস্থায়ী চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, মাদক পাচার প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখা।
মাদকবিরোধী এ ধরনের কার্যক্রমের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর।
আপনার মন্তব্য প্রদান করুন...