বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শিশুটি যেন হাসিমুখে ঘুমিয়ে আছে! দুই মাসের নাবিহানের বিদায়ে শোকাহত পরিবার চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্ট পরিচালনা ফরিদগঞ্জে আগুনে পুড়ে ছাই নতুন ঘর, দুই সন্তানকে নিয়ে দিশেহারা পপি বেগম মতলব দক্ষিণে বিদ্যালয়ে চার দিন ধরে লাইট-ফ্যান চালু, বিদ্যুৎ অপচয় ও অগ্নিকাণ্ডের ঝুঁকির অভিযোগ কচুয়ায় শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন হাজীগঞ্জে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন চাঁদপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোশাররফ হোসেন। চাঁদপুরে ডিএনসির অভিযানে এক লিটার ফেয়ারডিলসহ একজন গ্রেপ্তার চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান, চার প্রতিষ্ঠানে ৩৩ হাজার টাকা জরিমানা চাঁদপুর পাসপোর্ট অফিসে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের বিশেষ অভিযান

শিশুটি যেন হাসিমুখে ঘুমিয়ে আছে! দুই মাসের নাবিহানের বিদায়ে শোকাহত পরিবার

হিলশা নিউজ ডেস্ক / ৫১ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

শিশুটি যেন হাসিমুখে ঘুমিয়ে আছে! অথচ সেই ঘুম আর কখনো ভাঙবে না। মাত্র দুই মাসের ছোট্ট শিশু নাবিহান না-ফেরার দেশে চলে গেছে। তার নিষ্পাপ মুখের দিকে তাকালে মনে হয়, যেন মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। কিন্তু এই ছোট্ট শিশুর চিরবিদায়ে শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবারে।

মতলব দক্ষিণ উপজেলার ৫নং উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিরনের কলিজার টুকরো, আদরের সন্তান নাবিহান মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) ভোর ৬টায় রাজধানী ঢাকার একটি শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার সকাল ১১টায় নিজ বাড়িতে ছোট্ট নাবিহানের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নাবিহানের এই অকালপ্রয়াণে শোকাহত তার পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। যে বয়সে শিশুটির হাসি-আনন্দে মুখরিত থাকার কথা ছিল পরিবারের প্রতিটি মুহূর্ত, সেই বয়সেই তাকে চিরবিদায় জানাতে হলো প্রিয়জনদের।

মেহেদী হাসান হিরন আমার ছোট ভাই আতাউর রহমান মামুনের ভায়রা এবং আমার তালতো বোনের স্বামী।

পারিবারিক এই শোকের মুহূর্তে আমি গভীরভাবে মর্মাহত। মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন।

পাশাপাশি মহান আল্লাহ যেন ছোট্ট নাবিহানকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন এবং তার উছিলায় মা-বাবাকে আখিরাতে জান্নাত নসিব করেন। আমিন।

ঠিকানা: বকাউল বাড়ি, ডিঙ্গাভাঙা গ্রাম, ৫নং উপাদী উত্তর ইউনিয়ন, মতলব দক্ষিণ, চাঁদপুর।

শিশু নাবিহানের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।

আপনার মন্তব্য প্রদান করুন...