সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পলাতক আরও একজন এটি এসআই শাহাদাত হোসেনের নেতৃত্বে বাবুরহাট চত্বর হকারমুক্ত, যানজট নিরসনে ট্রাফিক বিভাগের অভিযান দীর্ঘ ১৪ বছর পর ইতালি প্রবাসী আলহাজ্ব শাহজাহান প্রধানিয়ার স্বদেশ প্রত্যাবর্তন, আনন্দ-উৎসবে মুখর নিজ গ্রাম। কচুয়ায় ২০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার কচুয়ায় ১০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার চাঁদপুর জজকোর্ট প্রাঙ্গণে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস চাঁদপুরের কচুয়ায় ১১০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্ট কার্যক্রম

এটি এসআই শাহাদাত হোসেনের নেতৃত্বে বাবুরহাট চত্বর হকারমুক্ত, যানজট নিরসনে ট্রাফিক বিভাগের অভিযান

হিলশা নিউজ ডেস্ক / ৪৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

মোঃ আরিফুর রহমান সাগর।

চাঁদপুরের বাবুরহাট আঞ্চলিক মহাসড়কে যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে ট্রাফিক বিভাগ।

এটি এসআই শাহাদাত হোসেনের নেতৃত্বে ট্রাফিক বিভাগের একটি দল বাবুরহাট চত্বর ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা হকারদের দোকানপাট সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি সড়কের ওপর থাকা বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করে যানবাহন চলাচলের উপযোগী করা হয়।

বিশেষ করে বাবুরহাট চত্বর থেকে মতলব রোডের মাথা পর্যন্ত দীর্ঘদিনের যানজট নিরসনে এটি এসআই শাহাদাত হোসেন ও তাঁর সহকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় ওই এলাকায় যান চলাচলে শৃঙ্খলা ফিরে আসে এবং সাধারণ মানুষের চলাচল অনেকটাই নির্বিঘ্ন হয়।

এদিকে, যানজট ও অবৈধ পার্কিং নিয়ন্ত্রণে অভিযান চলাকালে রং পার্কিং এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগে পাঁচটি যানবাহন—সিএনজি ও ইজিবাইক—আটক করা হয়।

চাঁদপুরের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার নির্দেশে চাঁদপুর জেলার ট্রাফিক বিভাগের টিআই(প্রশাসন)প্রবীর কুমার মাঠপর্যায়ে থেকে যানজট নিরসন ও সড়ক হকারমুক্ত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তাঁদের তদারকি ও ট্রাফিক বিভাগের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।

ট্রাফিক বিভাগের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকরা। জনসাধারণের দুর্ভোগ লাঘব এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।

জনস্বার্থে যানজটমুক্ত সড়ক, দখলমুক্ত ফুটপাত এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

আপনার মন্তব্য প্রদান করুন...