সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পলাতক আরও একজন এটি এসআই শাহাদাত হোসেনের নেতৃত্বে বাবুরহাট চত্বর হকারমুক্ত, যানজট নিরসনে ট্রাফিক বিভাগের অভিযান দীর্ঘ ১৪ বছর পর ইতালি প্রবাসী আলহাজ্ব শাহজাহান প্রধানিয়ার স্বদেশ প্রত্যাবর্তন, আনন্দ-উৎসবে মুখর নিজ গ্রাম। কচুয়ায় ২০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার কচুয়ায় ১০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার চাঁদপুর জজকোর্ট প্রাঙ্গণে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস চাঁদপুরের কচুয়ায় ১১০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্ট কার্যক্রম

লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পলাতক আরও একজন

হিলশা নিউজ ডেস্ক / ৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

মোঃ আরিফুর রহমান সাগর।

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁদপুরের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ফরহাদুল ইসলাম (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মো. আসিফুর রহমান (৩০) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর ২০২৬) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানাধীন জাফরনগর গ্রামের বড় বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে গ্রেপ্তারকৃত ফরহাদুল ইসলামের দখলীয় বসতবাড়ির দক্ষিণ-পশ্চিম পাশের শয়নকক্ষ থেকে একটি সিনথেটিক শপিং ব্যাগের ভেতরে রাখা দুটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২৫০ পিস করে সর্বমোট ৫০০ পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মো. ফরহাদুল ইসলাম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানাধীন ২ নম্বর ভাটরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাফরনগর বড় বাড়ির বাসিন্দা। অপর পলাতক আসামি মো. আসিফুর রহমান চাঁদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বড় রঘুনাথপুর গাজী বাড়ির বাসিন্দা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) ও ৪১ ধারায় লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে বাদী হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপপরিদর্শক মো. সোহেল রানা।

মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...