বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
কে.এম. হাছান:
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা ১৫ নং রুপসা উঃ ইউনিয়ন রূপসা বাজারের ময়লা ভারে হাঁপিয়ে উঠছেন খাল তদারকি প্রয়োজন।রূপসা বাজার অস্থায়ী কমিটি ৬মাস বলে প্রায় ৩ বছর। নেই নিধারিত ময়লা রাখার স্থান।
শীতকালীন সময়ে কৃষক ফসল উৎপাদন বাঁধ হয়ে দাঁড়ায় খালে ময়লা বন্ধ হয়ে যায় পানির স্রোত তেমন বর্ষায় হলে পানি নামানোর কথা যে খাল দিয়ে, সেই খালই রুপসা বাজারের ময়লা ফেলার ভারে যেন হাঁপিয়ে উঠেছে খালটি। পানি প্রবাহের বদলে খালজুড়ে ময়লার ভাগাড়। শত একরের কৃষক ফসল উৎপাদন করে এই খালের পানি অন্যতম প্রধান মাধ্যম। রুপসা বাজার পূর্ব পাশে পরিচিত খালটি। যদিও খালটা দীর্ঘ এবং প্রস্ত খাল টি এখন দখল-দূষণের শিকার। খালের পাশ আবর্জনার স্তূপ ও পলি জমে আছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পানি প্রবাহ।
স্থানীয় বাসিন্দারা জানান, রূপসা বাজারের সকল ময়লা প্রতিদিন রাতে ফেলেন বাজারের ঝাড়ুদার, এখানে ফেলার অনুমতি কেনো বাজার কমিটি দিয়েছে? কার নিদর্শনায় খালে ময়লা ফেলছেন তারা,বাজারের ঝাড়ুদার কে ময়লা ফালাইতে অনেক সময় বাঁধা দেওয়া হয়েছে তারা শুনে না।এই বাজারে ২টা নিদর্শন ডাস্টবিন রয়েছে সেখানে দোকান বসিয়ে দিয়েছে।সরকারি অর্থে ডাস্টবিন করে, সেই ডাস্টবিন ভাড়া দেয়, মাংস বিক্রিতার কাছে, দেখেন স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ডাস্টবিনের উপরে মাংসের দোকান বাজার কমিটি কি জানে না? প্রতিটি দোকানে ময়লা নিদিষ্ট স্থানে না ফালাইয়া, এই খালের মধ্যে ফালায় বাজারের ঝাড়ুদার।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর রূপসা বাজার কমিটি অবহেলায় করানে খালের এই করুণ পরিণতি। প্রতি বছর কৃষকের প্রতিনিধি কৃষকের টাকা দিয়ে খাল খনন করে। আবার ময়লা ফেলেন বাজেরর ঝাড়ুদার। যে ময়লাটা যাওয়ার মতো কোনো রাস্তা নাই। খালের ময়লা পরিষ্কার করার কথা ছিলো এই খালটা খনন তো দরকার ছিলো, সাথে সাথে বাজার কমিটি কে নিদর্শন দেওয়া উচিত ছিলো ইউনো মহোদয়ের।
তারা আরো জানান,খাল উদ্ধার এবং পানি চলাচল উপযোগী করার নানা পরিকল্পনার কথা জানিয়ে আসছে সরকার, ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন নজর দেওয়া উচিত। তার দাবি,বিগত দিন অর্থের অভাব খাল খননের কাজ শুরু করা সম্ভব হয়নি।এখনতো সরকারের খাল খনন শুরু হয়েছে এই স্থানটা খনন দরকার ছিলো সাথে বাজার কমিটি কে নিদর্শন দেওয়া উচিত ছিলো ময়লা যেনো না পালায়?রূপসা বাজার কমিটি মন গড়ার কারনে এরই খেসারত দিচ্ছেন কৃষক ও এলাকাবাসী।
বিষয়টি ফরিদগঞ্জ উপজেলা ইউনো মহোদয় ও রূপসা বাজার কমিটি নজরে নেওয়া দরকার। বাজারের ময়লাগুলো নিদিষ্ট স্থানে রাখা,রুপসা পূর্বমাথায় ব্রীজ সংলগ্ন খালের ময়লা গুলো দ্রুত স্থানান্তরের মাধ্যমে খাল থেকে বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা করে কৃষকদের ফসল উৎপাদনের পানি সরবরাহ নিশ্চিত করতে হবে, প্রয়োজনীয় স্হানে খাল খনন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা গেলে কৃষক ফসল উৎপাদন বাঁধা মুখে পড়বে না, পাশাপাশি ফিরতে পারে খালের স্বাভাবিক প্রবাহ।
আপনার মন্তব্য প্রদান করুন...