শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
মোঃ আরিফুর রহমান সাগর।
নির্বাচনী প্রচারণায় ৪নং ওয়ার্ডে নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের ব্যাপক উপস্থিতি
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৫ নং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান হিরণের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ৪নং ওয়ার্ডে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৩টায় আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান হিরন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোফাজ্জল মিয়াজী। উঠান বৈঠকের সমন্বয়কের দায়িত্ব পালন করেন নুরুল হক মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান মিয়াজী, আব্দুল মালেক বকাউল, তোফাজ্জল মাস্টার, আব্দুল্লাহ মাস্টার, মুক্তার মিজি, কবির মিজি ও মফিজ প্রধানীয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম রনি।
উঠান বৈঠকে বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকার উন্নয়ন, জনসেবা ও জনগণের প্রত্যাশা পূরণের বিষয়ে আলোচনা করেন। এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান হিরনের পক্ষে নির্বাচনী প্রচারণা ও জনসমর্থন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে উঠান বৈঠকটি এক প্রাণবন্ত নির্বাচনী আয়োজনে পরিণত হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...