বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মতলব দক্ষিণে ১০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার ফরিদগঞ্জে রূপা আমন ধানে আশানুরূপ ফলন, বোরোর বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকরা মতলব দক্ষিণে প্রেমের সম্পর্কের জেরে তরুণীকে নিয়ে আসার অভিযোগ, এলাকাবাসীর হাতে আটক তরুণ-তরুণী বাবুরহাট বাজারে সড়ক নির্মাণকাজ শুরু, পানি নিষ্কাশনে ড্রেন নির্মাণের জোর দাবি এলাকাবাসীর ফরিদগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসের ভবন জরাজীর্ণ, ঝুঁকি নিয়ে চলছে দাপ্তরিক কার্যক্রম কচুয়ায় মাদকবিরোধী গণসচেতনতামূলক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত ৫ নং উপাদী উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান হিরণের উঠান বৈঠক অনুষ্ঠিত ফরিদগঞ্জ রূপসা বাজারের ময়লার ভারে হাঁপিয়ে উঠছে খাল। বাবুরহাট বাজারে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ, সরকারি জায়গা ও সড়ক দখলমুক্ত করতে জেলা পরিষদের প্রশাসনের পরিদর্শন লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পলাতক আরও একজন

মতলব দক্ষিণে ১০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

হিলশা নিউজ ডেস্ক / ৪৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

চাঁদপুরের মতলব দক্ষিণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা উদ্ধার, মাদক আইনে মামলা

মোঃ আরিফুর রহমান সাগর।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে ১০ পিস ইয়াবাসহ নাঈম প্রধানীয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানাধীন নারায়ণপুর পূর্ব বাজারের সততা স্টিল হাউজ নামক দোকানের সামনে সড়কের ওপর এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত নাঈম প্রধানীয়া মতলব দক্ষিণ উপজেলার ৪ নম্বর নারায়ণপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সারপা (প্রধানীয়া বাড়ি) এলাকার বাসিন্দা। তিনি মৃত মুজিবুর রহমান ও মৃত রাজিয়া বেগমের ছেলে।

অভিযানকালে তার কাছ থেকে একটি নীল রঙের জিপারযুক্ত পলিপ্যাকে রাখা কমলা বর্ণের মিথাইল অ্যামফিটামিনযুক্ত ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মতলব দক্ষিণ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী মো. তোফায়েল আহমেদ, সহকারী উপ-পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর।

মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার প্রত্যয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের কার্যক্রম চলমান রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...