রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
মোঃ আরিফুর রহমান সাগর।
চাঁদপুর সদর মডেল থানাধীন এলাকায় মাদকবিরোধী অভিযানে আটক যুবককে ভ্রাম্যমাণ আদালতের সাজা
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ইয়াবা সেবনের অপরাধে এক যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর ২০২৬) চাঁদপুর সদর মডেল থানাধীন কোটরাবাদ বাজার থেকে শ্রীরামপুরগামী সড়কে মাসুদের দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মো. শামীম শেখ (২২) নামে এক যুবককে আটক করা হয়। তিনি চাঁদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দাসদী শেখ বাড়ির বাসিন্দা। তাঁর পিতা শুক্কুর শেখ।
অভিযানকালে তাঁর কাছ থেকে কাগজে মোড়ানো একটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ইয়াবা সেবনের অপরাধে তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
পরবর্তীতে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তানভীর রাব্বী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকবিরোধী অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাদকের বিস্তার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম অব্যাহত রয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...